ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি নিয়োজিত অনুসন্ধান কমিটির কাছে দশজনের নাম পাঠিয়েছে। ১০ ফেব্রুয়ারি দুপুরে পার্টির পক্ষ থেকে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে জীবন বৃত্তান্তসহ নামের ফর্দ পৌঁছে দেয়া হয়। তা’ছাড়া ই- মেইলেও ঐ সকল নাম ও জীবন বৃত্তান্ত পাঠানো হয়।
ঐ দিন পার্টির পলিটব্যুরোর বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার পূর্বে অনুসন্ধান কমিটি নির্ধারিত নামসমূহ গণমাধ্যমে প্রকাশ করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়ে আগামী রবিবার ১৩ ফেব্রুয়ারি একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। ওয়ার্কার্স পার্টির সভায় গণবিজ্ঞপ্তির বদলে দেরীতে হলেও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠিয়ে অনুসন্ধান কমিটির কাছে নাম প্রদানের আহবানে সন্তোষ প্রকাশ করে বলা হয়, এটাই রাজনৈতিক রীতি যা অনুসরণের ব্যাপারে সবারই খেয়াল করা উচিত।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments