আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায় ভূমি ধসের ঘটনায় একটি বাস ও অন্যান্য যানবাহন চাপা পড়ায় ৩৪ জন নিহত হয়েছে। জরুরি পরিষেবা সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রোববার সন্ধ্যায় এ ভূমি ধসের ঘটনার পর দ্রুত সেখানে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। ঘটনার শিকার হওয়া লোকজনের সন্ধানে মাটি খননের কাজে উদ্ধার কর্মীদের কোদাল ও খনন যন্ত্র ব্যবহার করতে দেখা যায়।
ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট জানায়, উত্তরপশ্চিমাঞ্চলে প্রত্যন্ত শহর পুয়েব্লো রিকোতে এ দুর্যোগে নিহতদের মধ্যে আট শিশু রয়েছে। এ ঘটনায় আরো নয়জন আহত হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, বাসটি ২৫ জন যাত্রী নিয়ে ক্যালি শহর যাত্রা করেছিল এবং তা ২৭০ কিলোমিটার (১৭০ মাইল) পথ পাড়ি দিয়ে আন্দিজ পর্বত অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় ভূমিধসের কবলে পড়ে।
কলম্বিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এ ঘটনায় ধ্বংসস্তুপের ভিতর থেকে অলৌকিকভাবে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটি তার মায়ের দুই বাহুর মাঝ থেকে টেনে তোলা হয়।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ওই বাসের চালকের বুদ্ধিমত্তার কারণে ভূমিধসের সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়ানো গেছে। ভূমিধসের সময় বাস চালক কিছুটা পেছনে সরে না আসলে এতে আরো বেশি ক্ষতি হতে পারতো।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, কলম্বিয়ায় আগস্টে শুরু হওয়া এ বর্ষাকাল বিগত ৪০ বছরের মধ্যে দেশটির সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি করেছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বিভিন্ন দুর্ঘটনায় দেশে ২৭০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ‘যুদ্ধ শেষে মহা সমঝোতায়’ পৌঁছেছে এবং চুক্তিটি চূড়ান্ত দলিলের পর্যায়ে আছে। ট্রাম্প জানান, সমঝোত ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এ ...
স্টাফ রিপোর্টার: রাতের মধ্যেই ইরানে ‘ভয়াবহ হামলা’ চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন তি ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়ে ...
সব মন্তব্য
No Comments