সুব্রত সানাঃ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে একটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে দাবি করে তারাই এই দেশের স্বাধীনতার একমাত্র দাবিদার। তারা জিয়াউর রহমানকে খাটো করার জন্য তার সমস্ত অবদানকে ম্লান করার জন্য আজকে সুপরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছে।
বুধবার (২২ জুন) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার।
ফখরুল বলেন, জিয়া স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠার পর থেকে হাটি হাটি পাপা করে এদেশের জাতীয়তাবাদী আন্দোলনে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। জিয়াউর রহমান শুধু একজন সৈনিক ছিলেন না তিনি এই দেশের মুক্তিযুদ্ধের যে ঘোষণা, সেই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের বিশাল অংশের মানুষ আজকে বন্যার পানিতে দুঃসহ জীবন যাপন করছে। লোকালয় তলিয়ে গেছে মানুষ ভেসে যাচ্ছে যারা চিকিৎসা পাচ্ছে না। তারা ভয়াবহ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। দুর্ভাগ্য আমাদের সরকার সেখানে কোন নজর না দিয়ে, বানভাসি মানুষকে উদ্ধারের জন্য, তাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা না করে তারা (সরকার) এখন সেতু উদ্বোধন উৎসব নিয়ে মেতে আছে।
ফখরুল বলেন, দুর্ভাগ্য আমাদের যারা জোর করে ক্ষমতা দখল করে আছে, যারা দাবি করে তারা একমাত্র এ দেশের উন্নয়নের দাবিদার। তারা উন্নয়নের নামে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করছে। একদিকে বন্যা অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে দুর্বিষহ করে তুলেছে। অন্যদিকে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে তারা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।
তিনি বলেন, গণতন্ত্র মাতা যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে কারারন্তরিত অবস্থায় অত্যন্ত অসুস্থ আছেন। তাকে মুক্ত করার জন্য এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি মিথ্যে মামলায় নির্বাসিত হয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনা, আমাদের প্রায় ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে এ থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করলেই সফল হতে পারব।
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জহির দীপ্তির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু, সাবেক ছাত্র নেতা আবদুস সাত্তার পাটোয়ারী।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্য আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করতে যাচ্ছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের ক ...
স্টাফ রিপোর্টার: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ একটি অ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকা সহ সারাদেশে সাংগঠনিক ক ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আগামীকাল রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ ...
সব মন্তব্য
No Comments