বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে টাঙ্গন নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে আজগর আলী (৫০) নামে এক ব্যক্তিকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উত্তোলন করা অবৈধ মাটি জব্দ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছাতইল ইউনিয়নের শুকদেবপুর এলাকায় টাঙ্গন নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আজগর আলী ওই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
অভিযান পরিচালনা করেন বোচাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন। এ সময় ছাতইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উত্তম কুমার উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ১৫(১) ধারায় আজগর আলীকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন বলেন, জনস্বার্থে এবং নদীর স্বাভাবিক গতিপথ রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দ করা মাটি উন্মুক্ত প্রক্রিয়ায় বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments