নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলায় একই দিনে তিন উপজেলায় এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয় সকাল ১০ ঘটিকায় তেততুলীয় ও সকাল ১১ ঘটিকায় পঞ্চগড় সদর ও দুপুর ১২ ঘটিকায় আটোয়ারীতে মিলে তিন উপজেলায় প্রায় ৩লক্ষাধিক গাছ লাগানো কমসূচী হাতে নিয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ নাঈমুজ্জামান ভুঁইয়া(মুক্তা) পরে আটোয়ারী উপজেলা বৃক্ষরোপ এর উদ্বোধন করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ নাঈমুজ্জামান ভুঁইয়া(মুক্তা)। আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ( ১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। জেলা প্রশাসক,পঞ্চগড় মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোঃ নাঈমুজ্জামান ভুঁইয়া(মুক্তা)-এমপি বৃক্ষরোপনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন এবং আনুষ্ঠানিকভাবে গাছের চারা বিতরণ ও রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন। তিনি বক্তব্যে বলেন, “ শিক্ষা, সংস্কৃতি আর প্রযুক্তি- তিনে মিলে হবে উন্নতি” এই শ্লোগান বুকে ধারণ করে “ হামার স্বপ্নের পঞ্চগড় হামরা গড়িমো” দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আঞ্চলিক ইশতেহার প্রকাশ করেছিলাম। ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আজ বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন হলো। প্রধান অতিথি আরো বলেন, আমাদের পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে পর্যাপ্ত পরিমান গাছ লাগাতে হবে। বনায়ন বড়াতে হবে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করতে হবে। আধুনিক রাষ্ট্রের যোগ্যতম স্মার্ট বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের কোন বিকল্প নাই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছে। দেশ সবুজ রাখতে হলে বৃক্ষরোপনের বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয়। এই অক্সিজেন আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম বলেন, বৈশি^ক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের অবশ্যই পরিবেশ রক্ষায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী দিয়ে যেতে বৃক্ষরোপন কর্মসূচি অত্যান্ত জরুরী একটি কাজ। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান বলেন, বেশী গাছ থাকলে তাপমাত্রা কম হবে। তাই দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশী বেশী করে গাছ লাগাতে হবে এবং পরিচর্যা করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান জানান, আটোয়ারী উপজেলায় বনজ,ফলদ,ঔষধী, কাঠ,তাল ও সৌন্দর্য বর্ধনকারী প্রায় ৩৮ হাজার বৃক্ষের চারা আজ ১লা আষাঢ় রোপনের শুভ উদ্বোধন হলো। পর্যায়ক্রমে চারা গুলো রোপন করা হবে। প্রয়োজনে আরো চারা আমদানী করা হবে। এছাড়াও ভবিষ্যতে এলজিইডি কর্তৃক প্রকল্পের অর্থায়নে উপজেলার চিহ্নিত রাস্তাগুলোকে পর্যায়ক্রমে বনায়নের আওতায় আনা হবে। তিনি বলেন, পর্যটন স্পটগুলোকে চিহ্নিত করা হয়েছে। পাখির খাবার উপযোগি ও সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষের প্রাপ্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে বৃক্ষ রোপন করা হবে। এসময় উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. মোঃ হুমায়ুন কবীর,আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া,ভাইস চেয়ারম্যান সেলিম মোর্শেদ (মানিক), মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা বেগম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,গণমাধ্যমকর্মীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments