উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাদারী সংগঠন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। ১৯ মে সোমবার সন্ধা ৭ টায় উজিরপুর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এশিয়ান টেলিভিশনের বরিশাল জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাহফুজুর রহমান মাসুম, নাজমুল হক মুন্না, এম হৃদয় আহমেদ এ সময় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় বৈশাখী টেলিভিশন, প্রতিদিনের বাংলাদেশ ও শাহনামার প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান মাসুম কে সভাপতি ও দৈনিক বর্তমান,ভোরের অঙ্গীকার এর প্রতিনিধি নাজমুল হক মুন্নাকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট উজিরপুর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়।
সহ-সভাপতি এশিয়ান টেলিভিশন বরিশাল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দীন হাওলাদার, যুগ্ন -সাধারন সম্পাদক বাংলা টেলিভিশন প্রতিনিধি এম রিদয় আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক ঘোষনা, দৈনিক সময়ের বার্তা,বরিশাল ডট নিউজ প্রতিনিধি মোঃ জুনায়েদ খান সিয়াম, দপ্তর সম্পাদক দৈনিক হিরন্ময় প্রতিনিধি বিপ্লব চন্দ্র হাজারী, কোষাধ্যক্ষ দৈনিক কীর্তনখোলা প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা আকাশ,প্রচার ও প্রকাশনা সম্পাদক বিডি প্রভাত ও চ্যানেল দুর্বার প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম হিমেল, নিবার্হী সদস্য দৈনিক আমাদের সময়,আজকাল প্রতিনিধি আঃ রহিম সরদার, সময়কাল প্রতিনিধি বাসুদেব পাড়ুয়া নির্বাচিত হয়েছেন। সাংবাদিকতা পেশার সুনাম ও পেশার মর্যদা রক্ষায় যে কোন ত্যাগ স্বীকার করতে বন্ধপরিকর উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
সব মন্তব্য
No Comments