নজরুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চুকনগরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও অপর ১জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহত যুবককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত যুবকের নাম রাজন ইসলাম (২০)। তিনি সাতক্ষীরা শহরের ৫নং ওয়ার্ডের পারকুখরালী মেঝমিয়ার মোড় এলাকার সিরাজুল ইসলামের পুত্র।
আহত যুবকের নাম মেহেদি হাসান (২২)। তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মিজানুর রহমানের ছেলে। আহত ও নিহত যুবক শহর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান জানান,মেহেদি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করছিলেন। তিনি পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন। রাজন ও কলেজ ছাত্র। তিনিও পৌর ছাত্রলীগের কর্মী।
প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিয়ে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, রাজন ও মেহেদি মোটর সাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। চুকনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটর সাইকেলটি কে ধাক্কা দেয়।
এতে মোটর সাইকেল চালক রাজন ঘটনাস্থলে মারা যান। মেহেদি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। ঘাতক ড্রাইভার ট্রাকটি রেখে পালিয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
স্টাফ রিপোর্টার: আজ ১ আগস্ট থেকে দেশের সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
সব মন্তব্য
No Comments