জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীর)প্রতিনিধি: কলারোয়ায় যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ। আহত ওই গৃহবধূ কলারোয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে-সোমবার বেলা ১টার দিকে উপজেলার পরানপুর মাঠপাড়া এলাকায়। আহত গৃহবধূ মুৃন্নি জানায়- উপজেলার আলাইপুর গাজীপাড়া এলাকার শহর আলী গাজীর ছেলে সোহাগ হোসেনের সাথে প্রেম সম্পর্ক করে তারা বিয়ে করে। বিয়ের কয়েক মাস পারে পরিবারের সবাই মেনে নেয়। এর পর থেকে প্রায় সময় স্বামী সোহাগ হোসেন যৌতুক দাবী করে মারধোর শুরু করে। এক পর্যায়ে ২লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেয়া হয়। এর পরে পুকুরে মাছ ছাড়ার জন্য নগদ ৭৫ হাজার টাকা দেয়া হয়। এর কিছু দিন পরে গলার চেইন, হাতের রুলী, কাদের দুল, হাতের আংটি খুলে নিয়ে প্রায় দুই লাখ টাকায় বিক্রয় করে দেয়। এখন বাড়ীতে ঘর ঠিক করবে বলে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে কথায় কথায় গায়েহাত তুলছে। সোমবার সকালে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে বেধড়ক মারপিট করে নিলাফোলা জখম করে। আহত অবস্থায় তার মা তানজিলা খাতুন এসে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে আহত মুন্নি তার শিশু সন্তানকে নিয়ে হাসপাতালের ফলোরে পড়ে রয়েছে। আহত মুন্নি মা তানজিলা খাতুন যৌতুক লোভী জামাইয়ের বিচার দাবী করে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments