স্টাফ রিপোর্টার: দেশে ডেঙ্গু প্রকট আকারে বেড়েছে,তবে যে হারে ডেঙ্গুর প্রকট বেড়েছে সে বিষয়ে সরকারকে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক।
তিনি বলেন,আমাদের অন্তবর্তীকালীন সরকারের কাছে এদেশের জনগণের প্রত্যাশা অনেক বেশী; কিন্তু সরকার প্রত্যাশা অনুযায়ী এগিয়ে আসতে পারেননি।ডেঙ্গু প্রতিরোধ কিংবা দেশের যেকোন দূর্যোগ কালীন কঠিন সময়ে সরকারকেই দ্রুততার সঙ্গে কার্যকর ভূমিকা রাখতে হয়;কিন্তু বাস্তবিক অর্থে আমরা তাদের কাছ থেকে জনগণের চাহিদা পূরণে আশানুরূপ ভূমিকা দেখিনি,সরকারের সক্রিয় ভূমিকা থাকলে এতো মৃত্যু-এতো প্রাণহানী ঘটতো না।
আজ বুধবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের মুসলিম বাজার থেকে শুরু করে পুরো ওয়ার্ডের এলাকাজুড়ে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনগনকে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে আমিনুল হক তার বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপি জনগনের দল-জনগনের পাশে থেকে কাজ করে উল্লেখ করে বিএনপি নেতা আমিনুল হক বলেন,সেই জায়গা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমাদের দল বিএনপি'র পক্ষ থেকে আমরা ডেঙ্গু চিকিৎসা এবং ডেঙ্গু হলে কি করনীয়!এই বিষয়ে লিফলেটের মাধ্যমে আমরা পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের প্রত্যাকের বাসায় বাসায় যাচ্ছি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানাচ্ছি। তিনি বলেন,শুধু ডেঙ্গু কালীন সময়েই নয়,দেশের যেকোন দূর্যোগ কালীন সময়ে,করোনা কালীন সময়ে, মহামারীর সময়ে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থেকে কাজ করেছে। পক্ষান্তরে স্বৈরাচার আওয়ামী লীগ গত ১৭ বছরে জনস্বার্থে মানুষের পাশে না দাড়িয়ে নিজেদের পকেটের উন্নয়নে ব্যস্ত ছিল।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, স্বৈরাচার ফ্যাসিষ্ট শেখ হাসিনার আমলে মশক নিধনে ডেঙ্গু প্রতিরোধে যে কীটনাশক ব্যবহার করেছে তা ভেজাল ছিল,ভেজাল থাকার কারনে মশার উপদ্রব কমেনি বরং আরও বেড়েছে, পাশাপাশি ডেঙ্গুর প্রকট আমরা সবসময় দেখেছি।
লিফলেট বিতরণকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবিএমএ রাজ্জাক,মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,যুবদল পল্লবী থানার সভাপতি হাজী নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পল্লবী থানা ছাত্রদল সভাপতি জুয়েল খন্দকার,২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুন,পল্লবী থানা মহিলাদল সভাপতি লাকী রহমান, সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments