কলাপাড়া(পটুয়াখারী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এই প্রথমবারের মতো হজ্জ যাত্রীদের টিকিট বুকিং এর শাখা চালু হয়েছে। এর ফলে হজ্জ যাত্রীরা টিকিট বুকিংসহ অন্যান্য সেবা পাবে হাতের নাগালে। শনিবার বেলা ১১ টার দিকে দেশের ঐতিহ্যবাহী হজ্জ এজেন্সী রিয়াদুল জান্নাহ হজ্জ ও ওমরা গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় প্রেসক্লবের নিজতলায় পায়রা ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সী’র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ শাখাটির উদ্বোধন করেন ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ’র গর্ভনর, রিয়াদুল জান্নাহ হজ্জ-ওমরা গ্রæপের চেয়ারম্যান ড.মূফতি মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব’র সদস্য ও পায়রা ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সী’র স্বত্বাধিকারী হাজী মো.এনামুল হক। এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিয়াদুল জান্নাহ হজ্জ-ওমরা গ্রæপের পরিচালক মো.নিয়াজ মোর্শেদ সরকার, মাও.মো.মাহবুবুর রহমান, কলাপাড়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপল মাও.মো.নাসির উদ্দিন, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাও. মো.মাসুম বিল্লাহ রুমী।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments