রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা দিনমজুর মো. ইউনুস বাদী হয়ে ধর্ষক রাব্বির (২২) বিরুদ্ধে ১৫ মে সোমবার রাতে বানারীপাড়া থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ১৬ মে মঙ্গলবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। ভিকটিম ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ মে রোববার উপজেলার বাইশারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তরকুল গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের ছেলে মোঃ রাব্বি (২২) একই বাড়ির দশম শ্রেণীর ওই ছাত্রীর ঘরে কেউ না থাকার সুযোগে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ও মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই ছাত্রীর প্রাইভেট শিক্ষক শারমিন জাহান তাকে পড়াতে আসলে তার উপস্থিতি টের পেয়ে রাব্বি তার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এদিকে রাব্বির বিরুদ্ধে এলাকার বিভিন্ন মেয়েদেরকে প্রেমের জালে জড়িয়ে সর্বনাশ করার অভিযোগ রয়েছে। তারা কেউ লোকলজ্জার ভয়ে প্র্রতিবাদ করতে পারেননি। তবে সাহস করে হতদরিদ্র পরিবারের ওই ছাত্রী প্রতিবাদ করায় বিষয়টি নিয়ে এলাকা জুড়ে তোলপাড় চলছে। ভূক্তভোগী ও এলাকাবাসী লম্পট রাব্বির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অপরদিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় স্বার্থানে¦ষী একটি প্রভাবশালী মহল অপতৎপরতা শুরু করেছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী জানান, ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। অভিযোগ পেয়ে সরজমিনে তদন্ত করে মামলা দায়ের করা হয়েছে এবং আসামি রাব্বিকে গ্রেফতারের করার চেষ্টা চলছে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments