আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার কিংবদন্তি আফ্রিকান দাঁতওয়ালা হাতি ক্রেইগ আর নেই। শনিবার (৩ জানুয়ারি) ভোরে কেনিয়ার আম্বোসেলি জাতীয় উদ্যানে ৫৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক কারণেই তার মৃত্যু হয়েছে।
বিরল প্রজাতির ‘সুপার টাস্কার’ হাতি হিসেবে পরিচিত ক্রেইগের প্রতিটি দাঁতের ওজন ছিল প্রায় ৫০ কেজি, যা তাকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলে। বিশাল আকৃতির দাঁত মাটির কাছাকাছি ঝুলে থাকায় পর্যটক ও বন্যপ্রাণী গবেষকদের কাছে তিনি ছিলেন বিশেষ আকর্ষণ।
সংরক্ষণবিদদের মতে, ক্রেইগ ছিলেন আফ্রিকায় অবশিষ্ট অল্প কয়েকটি বড় দাঁতওয়ালা হাতির একজন। শান্ত স্বভাব ও দীর্ঘ জীবন তাকে বন্যপ্রাণী সংরক্ষণের প্রতীক হিসেবে গড়ে তোলে।
আম্বোসেলি জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেইগের মৃত্যু বন্যপ্রাণী জগতের জন্য একটি বড় ক্ষতি। বর্তমানে আফ্রিকায় বড় দাঁতওয়ালা হাতির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।
ক্রেইগের মৃত্যুতে বিশ্বজুড়ে বন্যপ্রাণীপ্রেমী ও সংরক্ষণকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
সব মন্তব্য
No Comments