উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর নামক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। উজিরপুর ফায়ারসার্ভিস কর্মকর্তারা জানান, এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা নাশকতার অভিযোগ তুলে ১০ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আনোয়ার হোসেন হাওলাদার জানান, প্রতিপক্ষদের সাথে বাজারের দোকান ঘর নিয়ে বিরোধ চলে আসছিল, তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা আমিসহ আমার ছেলের দোকানে অগ্নিসংযোগ ঘটায়, এতে আমার প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্র জানা যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
সব মন্তব্য
No Comments