আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সোমবার সকাল থেকে নতুন করে গোলাগুলি ও বিমান হামলার ঘটনা ঘটেছে। হতাহত হয়েছে দুই দেশের সেনারা। সীমান্তজুড়ে টহল বাড়িয়েছে থাই ও কম্বোডিয়ান বাহিনী।
থাই সামরিক বাহিনী জানায়, সীমান্তে কম্বোডিয়ার গুলি বর্ষণে একজন থাই সেনা নিহত ও অন্নত চারজন আহত হয়। এর পরই থাইল্যান্ড সীমান্তপারের কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়।
কম্বোডিয়া অভিযোগ করেছে, কোনও আগ্রাসী পদক্ষেপ তারা নেয়নি-বরং থাইল্যান্ডই প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা শুরু করেছে। দুটি দেশই একে অপরকে দায়ী করায় পরিস্থিতি আরও উত্তপ্ত উঠেছে।
সংঘর্ষ বাড়তে থাকায় থাইল্যান্ড সীমান্তসংলন্গ চারটি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে। অনেক গ্রামেই স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বেসামরিক হতাহতের আশঙ্কায় সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments