নরসিংদী অফিস : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি’র) ভাড়াভিত্তিক মিলে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। এসব মিলে নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
আজ নরসিংদীর পলাশে বাংলাদেশ জুট মিলস্ লি: এর উৎপাদন কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন। পরিদর্শনকালে বস্ত্র ও পাট সচিব মো: আব্দুর রউফ, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে ২টি জুট মিল (বাংলাদেশ জুট মিলস্ লি:, নরসিংদী এবং কেএফডি জুট মিলস্ লি:, চট্টগ্রাম) ভাড়াভিত্তিক ইজারা প্রদান করা হয়েছে। অপর দু’টি জুট মিল (ক্রিসেন্ট জুট মিলস্ লি:, খুলনা ও হাফিজ জুট মিলস্ লি:, চট্টগ্রাম) এর লিজ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও ১৩টি মিলের জন্য ২য় EoI (Expression of Interest) বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ১৮টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নিকট হতে ৫৩টি প্রস্তাব পাওয়া গেছে। ইতোমধ্যে প্রস্তাব মূল্যায়ন কমিটি মূল্যায়নপূর্বক প্রতিবেদন বিজেএমসিতে দাখিল করেছে। বিজেএমসি মূল্যায়নকৃত প্রতিষ্ঠানসমূহকে RFP (Request for Financial Proposal) প্রদানের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছে।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এ পর্যায়ে আরো কয়েকটি মিল ভাড়াভিত্তিক লিজ প্রদান করা সম্ভব হলে নতুন করে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এ ক্ষেত্রে অবসানকৃত শ্রমিকগণ অগ্রাধিকার পাবেন।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments