ডেস্ক রিপোর্ট: মদিনায় অবস্থিত মসজিদে নববীর চত্বরে থাকা লাল কাপের্টগুলো তুলে মহানবী হযরত মোহাম্মদ(সঃ) এর প্রিয় সবুজ রঙের কার্পেট বিছানো হয়েছে।
নতুন রঙে সাজাতে মসজিদে নববীতে ব্যবহার করা হয়েছে ১২ হাজার কার্পেট।
এই কার্পেটগুলো সৌদি আরবেই তৈরি করা হয়েছে। মুসল্লিদের কথা চিন্তা করে নতুন কার্পেটগুলো বেশ আরামদায়ক করে বানানো হয়েছে।
কার্পেটগুলোর বিশেষত্ব হলো এগুলো বেশ পাতলা। কিন্তু অনেক শক্ত। এগুলোতে প্রচুর পরিমাণে উন্নতমানের উল ব্যবহার করা হয়েছে। যা ধোয়ার পরও নষ্ট হবে না।
১২ হাজার কার্পেটের সবগুলোতে একটি করে ইলেকট্রিক চিপ বসানো হয়েছে। যেখানে এগুলোর উৎপাদন, ব্যবহার ও কখন ধোয়া হয়েছে সবকিছু জানা যাবে।
তাছাড়া ইলেকট্রিক চিপে থাকা ডাটার মাধ্যমে কোন কার্পেট কোথায় ছিল সেটিও জানা যাবে।-আমাদের সময়.কম
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments