জয়া পালিত: বাংলাদেশে বেড়ে ওঠা একজন হিন্দু হিসেবে, আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান যেমন দুর্গাপূজা, সরস্বতী পূজা, দীপাবলি ইত্যাদির পাশাপাশি মুসলিমদের কুরবানী ঈদও আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই মিলিত সমাজে বেড়ে ওঠার ফলে আমি কুরবানী ঈদকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি এবং একজন হিন্দু হিসেবে আমার নিজস্ব কিছু অনুভূতি ও ভাবনা তৈরি হয়েছে। কুরবানী ঈদ, যা ঈদুল আযহা নামেও পরিচিত, মুসলিমদের মধ্যে একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব। কুরবানী ঈদ উপলক্ষে মুসলিম বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। উৎসবের এই সময়ে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতা প্রদর্শন করি, যা আমাদের সমাজের মজবুত বন্ধনের প্রতীক। কুরবানী ঈদের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কুরবানী করা পশুর মাংস দরিদ্র ও অভাবগ্রস্থদের মধ্যে বিতরণ করা। এই কাজটি সামাজিক সহযোগিতা ও সহমর্মিতার একটি উজ্জ্বল উদাহরণ। কুরবানী ঈদ আমাকে বারবার স্মরণ করিয়ে দেয়, সকল ধর্মের মূল বার্তা হলো শান্তি, ভালোবাসা এবং মানবতা। ধর্মীয় ভিন্নতার পরেও আমরা সবাই একসাথে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি, যদি আমরা একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করি এবং মানবতার সেবা করি। সর্বোপরি, কুরবানী ঈদ আমার কাছে শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি অংশ।
-লেখক: শিক্ষার্থী, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
মানিক লাল ঘোষ:স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা কেবল একটি জাতীয় লজ্জার অধ্যায় নয়; ব ...
বর্ষার নদী কখনো কেবল পানি বহন করে না; সে বহন করে পলি, পোনা, প্রাণ, স্মৃতি এবং মানুষের জীবিকার দীর্ঘ ইতিহাস। সাম্প্রতিক বছরগুলোতে পদ্মা, যমুনা, মেঘনা ও তাদের শাখা-উপশাখা থেকে বড় আকারের পাঙাশ ধরা পড়ার ...
মো: মামুন হাসান:বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় সমুদ্র আজ এক নতুন সম্ভাবনার নাম। দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং উপকূলীয় লাখো মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বঙ্গোপসাগর। প্রায় ৭১০ কিলোমিট ...
এ এইচ এম মাসুম বিল্লাহ:বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু দুই বছরের কঠোর অধ্যবসায়ের পরিণতিই নয়, উচ্চশিক্ষার পথে ...
সব মন্তব্য
No Comments