স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়। এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক ইমামতি করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান, তৃতীয় জামাতে মুফতি মো. আব্দুল্লাহ, চতুর্থ জামাতে মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং শেষ জামাতে জুবাইর আহাম্মদ আল-আযহারী ইমামতি করবেন। প্রতিটি জামাতের জন্য নির্ধারিত মুকাব্বিরও প্রস্তুত রাখা হয়েছে।
দেশের বৃহত্তম ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ। এবার সেখানে অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদুল আজহার জামাত। শোলাকিয়ার একমাত্র জামাতটি ঈদের দিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। দূর-দূরান্তের মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বিভাগীয় শহরগুলোতেও ঈদের প্রধান জামাতের সময়সূচি চূড়ান্ত হয়েছে। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে সকাল সাড়ে ৭টায়। সেখানে ইমামতি করবেন খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় হযরত শাহ মখদুম রূপোশ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূল না হলে একই সময়ে শাহ মখদুম দরগাহ জামে মসজিদে জামাত হবে।
খুলনায় ঈদের প্রধান জামাত হবে সার্কিট হাউজ মাঠে সকাল সাড়ে ৭টায়। প্রতিকূল আবহাওয়ায় বিকল্প হিসেবে একই সময়ে খুলনা টাউন জামে মসজিদে জামাত হবে। সেখানে সকাল সাড়ে ৮টা ও ১০টায় আরও দুটি জামাত অনুষ্ঠিত হবে। বরিশালে প্রধান জামাত হবে নগরীর বান্দ রোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়। একই সময়ে জেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে এবং সকাল ৯টায় চরমোনাই দরবার শরিফে ঈদের জামাত হবে।
সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায়। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ এতে ইমামতি করবেন। এছাড়া কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় তিনটি জামাত হবে। রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়। ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
সব ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও ড্রোনের মাধ্যমে নজরদারি করবে। জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা ধারালো বস্তু নিয়ে ঈদগাহে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, তাই মসজিদগুলোতেও বিকল্প প্রস্তুতি রাখা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments