ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫’ উদ্যাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
একটি জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনে বই ও গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। বই সৃষ্টিশীল চিন্তার বিকাশ ও মনের খোরাক মেটানোর পাশাপাশি জ্ঞানের পরিধি বাড়ায় ও মানবসত্তাকে জাগ্রত করে। অতীত ইতিহাস ও জ্ঞানকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের মাধ্যমে গ্রন্থাগার সর্বকালের সভ্যতার মধ্যে সেতুবন্ধ তৈরি করে। গণগ্রন্থাগারে জনসাধারণের অবাধ প্রবেশাধিকার শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক অগ্রগতির বৈশ্বিক প্রেক্ষাপটে গ্রন্থাগারের প্রচলিত ধারণায় পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি গ্রন্থাগারকে আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে আমি সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানাই।
তথ্যের অফুরন্ত ভাণ্ডার গ্রন্থাগার। পাঠক, গবেষক ও তথ্য সংগ্রহকারীদের কাছে গ্রন্থাগারকে আরো আকর্ষণীয় ও কর্মপোযোগী করে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে যান্ত্রিকতার রুদ্ধতা থেকে মুক্ত করতে এবং পাঠাভ্যাস গড়ে তুলতে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালন ইতিবাচক অবদান রাখবে-এ প্রত্যাশা করি।
আমি ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫’ এর সাফল্য কামনা করি।”
স্টাফ রিপোর্টার: দেশে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সদ্যবিদায়ী অক্টোবর মাসে ধর্ষণ, হত্যা, রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা, যৌন নিপীড়ন ও অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতন ...
স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আছে। প্রতি ...
স্টাফ রিপোর্টার: পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পোশাক খাতে চলমান ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পোশাক শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধের মুখে সাভার ও আশুলিয়ায় অন্তত ১৭৭টি ...
সব মন্তব্য
No Comments