সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: সিলেটে জীবন বীমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর বিরুদ্ধে গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদি প্রতারণার অভিযোগ উঠেছে। বিশেষ করে নারী গ্রাহকরাই প্রতিষ্ঠানটির প্রধান টার্গেটে পরিণত হয়েছেন বলে দাবি ভুক্তভোগীদের।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, “জীবন বীমা করলেই মূলধনসহ নিশ্চিত লাভ”এমন প্রলোভন দেখিয়ে তারা গ্রাহকদের আকৃষ্ট করে। কিন্তু মেয়াদ শেষে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে চলে নানা তালবাহানা। মাসের পর মাস অপেক্ষা করেও গ্রাহকরা পাচ্ছেন না তাদের পাওনা অর্থ।
সরাসরি অনুসন্ধানে দেখা গেছে, সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার এলিগেন্ট সিটির ৫ম তলায় অবস্থিত পপুলার লাইফ ইন্স্যুরেন্স অফিসে প্রতিদিনই ভিড় করছেন অসন্তুষ্ট গ্রাহকরা। অভিযোগ রয়েছে, মেয়াদ পূর্ণ হওয়া সত্ত্বেও এফডিআর ও জীবন বীমার অর্থ ফেরত দেওয়া হচ্ছে না। অনেক সময় কাগজপত্রের অজুহাত দেখিয়ে অথবা শাখা ইনচার্জের অনুপস্থিতির কথা বলে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
গোলাপগঞ্জ উপজেলার এক নারী ভুক্তভোগী জানান, তিনি ১২ বছর আগে একটি জীবন বীমা করেন, যেখানে প্রতি বছর ৩০ হাজার টাকা জমা রাখতেন। তার হিসেব অনুযায়ী, মোট জমা হওয়া উচিত ছিল ৩ লক্ষ ৬০ হাজার টাকা। কিন্তু চলতি বছরের মে মাসে মেয়াদ শেষ হওয়ার পর অফিসে গেলে তাকে জানানো হয়, তার নামে জমা হয়েছে মাত্র ২ লক্ষ ৪১ হাজার টাকা। বাকি ১ লক্ষ ১৯ হাজার টাকার কোনো হিসাব দিতে পারেননি অফিসের কর্মকর্তারা।
ভুক্তভোগী ঐ নারী বলেন,আমি এই বীমা করেছিলাম সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে। এখন দেখি, মূলধনটুকুও পাচ্ছি না। লাভ তো দূরের কথা। এটা সরাসরি প্রতারণা।”
এ বিষয়ে অফিসে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা দায় নেননি। তারা সকলেই দায় চাপান ঐ শাখার জেনারেল ম্যানেজার (উন্নয়ন) ফখরুল আলমের ওপর। কর্মকর্তারা জানান, আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেন ইনচার্জ ফখরুল।
এবিষয়ে ফখরুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি নিজেকে একজন মাঠ কর্মী হিসেবে দাবি করেন,তাকে নিয়ে কোন সংবাদ প্রকাশ হলে ভুক্তভোগী ও সাংবাদিকের ওপর মামলা করবেন বলেও হুমকি দেন।
ফখরুল বলেন, আমি অসুস্থ,আমি এখন অফিসে যাই না। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে তাদের বিষয়ে আমি কিছুই জানি না। এরপরও যারা আমার বিরুদ্ধে বলছে এবং আমার বিষয়ে যদি কোন সংবাদ প্রচার হয় আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব।
তবে অফিস কর্মকর্তাদের দাবি ফখরুল আলম এখনও অব্যাহতি নেননি, তিনি অফিসের জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।
অফিসে উপস্থিত আরও কয়েকজন নারী গ্রাহক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই ফখরুল আলমসহ এই প্রতিষ্ঠানের কর্মীরা এইভাবে গ্রাহকদের হয়রানি করে আসছেন।
অনুসন্ধানে দেখা গেছে, প্রতিদিন এই অফিসে নানা অজুহাতে গ্রাহকদের ঘুরানো হচ্ছে। অথচ শুরুতে প্রতিষ্ঠানটি ‘লাভসহ টাকা ফেরতের নিশ্চয়তা’ দিয়ে চুক্তি করে।
অনিক রায়,ফরিদপুর অফিস: আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
সব মন্তব্য
No Comments