ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ-৩ ( গৌরীপুর ) আসনের স্থগিত হওয়া কেন্দ্রে নির্বাচন চলছে। আজ সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ৭ জানুয়ারি এ আসনটির ৯২ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হলেও অনিয়মের অভিযোগে সহনাটী ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি স্থগিত ঘোষণা করা হয়েছিল। ভোট গ্রহণ অনুষ্ঠিত ৯২ কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ৯৮৫ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে।তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
স্থগিত কেন্দ্রে মোট ভোট ৩ হাজার ৩২ জন। স্থগিত হওয়া আসনটিতে সুষ্ঠ ভোট গ্রহণের জন্য ভোট কেন্দ্র ও তার চারপাশে ১২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনর্শঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৭ জানুয়ারি ৯২ কেন্দ্রর ফলাফলে নৌকা প্রতীকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে প্রায় আট মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপন করা সাবমেরিন ক্যাবলে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎহী ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সঞ্জয় কুমার বাড়ৈকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার রত্নপুর ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনটির নি ...
সব মন্তব্য
No Comments