ডেস্ক রিপোর্ট: ঈদ-উল-আযহা উপলক্ষে মিস্ট্রি বক্সসহ চমৎকার সব উপহারের কথা ঘোষণা করেছে তরুণদের প্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। এর মাধ্যমে গ্রাহক ও ভক্তদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চায় ব্র্যান্ডটি।
ইনফিনিক্স দু’টি ভাগে এসব উপহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে: প্রথমত, ইনফিনিক্সের স্মার্টফোন ক্রেতারা পাবেন একটি প্রিমিয়াম ব্যাগ এবং একটি ব¬ুটুথ নেকব্যান্ড। দ্বিতীয়ত, ব্র্যান্ডের সকল ভক্তদের জন্য থাকছে ইনফিনিক্সের ফেসবুক ক্যাম্পেইনে অংশগ্রহণ করে একটি মিস্ট্রি বক্স জিতে নেওয়ার সুযোগ। আগামী ২০ জুন থেকে শুরু হয়ে ক্যাম্পেইনটি চলবে ৩০ জুন পর্যন্ত।
ইনফিনিক্স জানিয়েছে, তাদের নতুন ফোন হট ৩০ বা নোট সিরিজের যেকোনো ফোন কিনলেই ক্রেতারা পাবেন একটি প্রিমিয়াম মানের ব্যাগ এবং একটি ব¬ুটুথ নেকব্যান্ড। গেমিং স্মার্টফোন ইনফিনিক্স হট ৩০-তে মাত্র ১৪,৯৯৯ টাকায় (৪+১২৮ জিবি-র জন্য) পাওয়া যাচ্ছে হেলিও জি৮৮ অক্টা-কোর গেমিং ইঞ্জিন, ৫০০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারির সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ এবং ৯০ হার্জ ১০৮০ পি ৬.৭৮″ সুপার ব্রাইট ডিসপে¬।
নোট সিরিজের নোট ১২ ২০২৩-এ আছে ৬ ন্যানোমিটারের হেলিও জি৯৯ হাই-পারফরম্যান্স মনস্টার ইঞ্জিন, ৬.৭″ এফএইচডি+ ট্রু কালার অ্যামোলেড ডিসপে¬ এবং ৫০০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারি। সাথে থাকছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ প্রযুক্তি। আর নোট ১২ প্রো-তে এই সবকিছুর সাথে আরও আছে উন্নত মানের ক্যামেরা ও স্টোরেজ ক্যাপাসিটি। নোট ১২ ২০২৩ ও নোট ১২ প্রো পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৯,৯৯৯ এবং ২৬,৪৯৯ টাকায়।
আর মিস্ট্রি বক্স জেতার সুযোগের পেতে ভক্তদের অংশগ্রহণ করতে হবে ইনফিনিক্সের ফেসবুক ক্যাম্পেইনে। ব্র্যান্ডটির অফিশিয়াল পেজে শেয়ার করা ক্যাম্পেইন পোস্টটি লাইক, কমেন্ট ও শেয়ার করলে দৈবচয়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত করা হবে।
এছাড়া, দারাজ থেকে ইনফিনিক্স ফোন কিনলে ক্রেতারা পাবেন বিশেষ ছাড়। পাশাপাশ,ি অফলাইনেও বেশ সরব হচ্ছে ইনফিনিক্স। এবছর ৩০ টি আউটলেট চালু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। যার মধ্যে বেশকিছু আউটলেট ক্রেতা ও ভক্ততদের স্বাগত জানাতে প্রস্তুত। আরও বিস্তারিত জানতে জন্য ক্রেতা ও ভক্তদের ইনফিনিক্সের ফেসবুক পেজে চোখ রাখার জন্য অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ ...
স্টাফ রিপার্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ১১ জুন ২০২৬ বিকেল ৩টা ০০ মিনিটে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের দিনের ক ...
ডেস্ক রিপোর্ট:দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে আজ বুধবার, ১০ জুন ২০২৬ সকাল নতুন দাম কার্যকর হয় ...
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাং ...
সব মন্তব্য
No Comments