উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে "দেশীয় মাছ সংরক্ষণ করলে, খাদ্য অর্থ পুষ্টি মিলে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশীয় মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্ধদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে রবিবার গুঠিয়া ইউনিয়নের দাসেরহাট গ্রামে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ কুমার নাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ লাভলু চাপরাশি, জেড এ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ হানিফ হাওলাদার, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আজাহার আলী খান, গুঠিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবু সালেহ, ইউপি সদস্য মোঃ রেজাউল করিম খান, মোঃ শহীদ হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত অতিথি বৃন্দ দেশীয় প্রজাতির মাছ,শামুক নিধন থেকে বিরত থেকে, মাছ সংরক্ষণ করাসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
সব মন্তব্য
No Comments