বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ৫ জন কৃতী শিক্ষার্থী ‘শহিদ শেখ রাসেল স্মৃতি বৃত্তি’ এবং ২জন শিক্ষার্থী ‘পারভেজ জামান পিকু স্মৃতি বৃত্তি’ লাভ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১৬ নভেম্বর মঙ্গলবার স্কুল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হয়।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক এবং বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক মো. জাহেদ আলম খান স্বাগত বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শহিদ শেখ রাসেল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, শহিদ শেখ রাসেল এখন আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ ও মূল্যবোধ সবসময় আমাদের অনুপ্রাণিত করে। উপাচার্য এই স্কুলের গর্বিত শিক্ষার্থী শহিদ শেখ রাসেলের আদর্শ ও মূল্যবোধকে গভীরভাবে ধারণ করে তাঁর প্রতিনিধিত্বকারী হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এছাড়া, অনুষ্ঠানে উপাচার্য শহিদ শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শহিদ শেখ রাসেল স্মৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- ১০ম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ ফারিহা আক্তার সোনালী এবং ৫ম শ্রেণির শিক্ষার্থী রাইফ চৌধুরী, সৈয়দ শাবির আরিজ হক, মোঃ মাহিন হোসেন ও মির্জা আহমিদ । পারভেজ জামান পিকু স্মৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- ৯ম শ্রেণির শিক্ষার্থী প্রজ্ঞা ভূঁইয়া এবং সামিয়া ইসলাম।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments