বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলাম আকাশের উদ্যোগে বিজয় দিবস হলের সামনে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির একাধিক গাছের চাড়া রোপণ করা হয়। এছাড়াও, বিশ্ববিদ্যালয় সংলগ্ন সংযোগ সড়কে অটোরিকশা শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মো: সাকিব ইয়াছার, মাহাবুবুল আলম মুস্তাকিম, সাদিকুল ইসলাম, মোল্লা পারভেজ রাজীব, রাজু আহমেদ প্রমুখ।
ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলাম আকাশ জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাই সারা বাংলার ছাত্রসমাজের প্রানের স্পন্দন। তিনি একজন মানবিক, বিনয়ী ও ক্যারিশমাটিক লিডার। সর্বদা তিনি মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন সেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সকল নেতাকর্মীকে উৎসাহিত করে থাকেন। এরই ধারাবাহিকতায় প্রিয় নেতার জন্মদিনে আমরা বশেমুরবিপ্রবি ছাত্রলীগ বৃক্ষরোপণ ও অটোরিকশা শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছি।
তিনি আরও জানান, আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের সকল প্রকারের অধিকার আদায়ে সোচ্চার থাকার পাশাপাশি মানবিক, সামাজিক ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রাখব।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments