নজরুল ইসলাম, সাতক্ষীরা: ১১ জুলাই সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ,সাতক্ষীরার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষায়ও কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সবুজ পৃথিবী তুলে দিতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃআমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস),সাতক্ষীরা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
স্টাফ রিপোর্টার এলাকাবাসির সমস্যা সমাধান ও রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রাখায় ‘নজিরবিহীন’ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জিকুকে ঘিরে স্বপ্ন দেখছেন ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। এরইমধ্যে ময়লা-আবর্জনা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ...
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
সব মন্তব্য
No Comments