ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে আগামী ৪ মার্চ শনিবার দেশব্যাপী সকল মহানগরের অন্তর্গত থানা সমূহে পদযাত্রা সফল করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সরকারের দুর্নীতি, লুটপাট, অপরিনামদর্শী সিদ্ধান্ত, ভ্রান্ত নীতির ফলে দেশ ও জনগণ আজ খাদের কিনারায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। জনগণের আয় রোজগার সঙ্কুচিত হয়ে গেছে। ব্যবসা-বানিজ্যে স্থবিরতা নেমে এসেছে। মানুষ ক্রমেই কর্মহীন হয়ে পড়ছে। ক্রমাগতভাবে ক্রয় ক্ষমতা হারিয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। সর্বগ্রাসী সঙ্কটে দেশ চরমভাবে বিপর্যস্ত। এমন অসহনীয় পরিস্থিতির জন্য দায়ী বর্তমান ভোটারবিহীন ফ্যাসিস্ট সরকার। জনগণের এই চরম দুর্দিনে পাশে না থেকে তারা তাদের দুর্ণীতি, লুটপাটের ফলে সৃষ্ট ঘাটতি পোষাতে নির্লজ্জের মতো বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী তেল এবং চাল, ডাল, তেল, আটা, লবনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি করে চলেছে। জনগণের জীবন যে আজ বিপর্যস্ত, সেদিকে তাদের খেয়াল নেই। জনগণ একবেলা ডাল, ভাত খেতে হিমশিম খাচ্ছে, অন্যদিকে জনগণের কাঁধে চেপে বসা ভোটবিহীন শাসকরা ভূরিভোজন করতে ব্যস্ত। নিরন্ন-বুভুক্ষ মানুষের সাথে এ এক নির্মম-নিষ্ঠুর পরিহাস। তারা জনগণের অধিকার, গণতন্ত্র কেড়ে নিয়ে আবারও গণ ম্যান্ডেট ছাড়াই অনৈতিক শাসন দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে।
বিবৃতিতে তিনি চলমান গণ-আন্দোলনের পরবর্তী কর্মসুচি তথা, গ্যাস, বিদ্যুতসহ নিত্যপণ্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবী আদায়ে সরকারকে বাধ্য করতে ৪ মার্চ ২০২৩, শনিবার মহানগর সমূহে থানা পর্যায়ে পদযাত্রা এবং চলমান গণআন্দোলন সফল করার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments