উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আধাকেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ মে বৃহস্পতিবার পৌনে ১টার দিকে উজিরপুর মডেল থানার চৌকস এস,আই সুদেব সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাপক অভিযান চালিয়ে ধামুরা লঞ্চঘাট থেকে উত্তর বাহেরঘাট গ্রামের খালেক মোল্লার ছেলে রিয়াজুল ইসলাম (২৭) ও পূর্ব ধামুরা গ্রামের আলী আকবর মোল্লার ছেলে ইমাম মোল্লা (৩৫) কে ৬শত ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। এ ব্যাপারে এস,আই সুদেব বাদী হয়ে উজিরপুর মডেল থানায় উল্লেখ্য মাদক ব্যবসায়ী রিয়াজুল ও ইমামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments