স্টাফ রিপোর্টার: স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেছেন, লাগামহীন দুর্নীতি, ক্ষমতা কুক্ষিগত করার নির্লজ্জ ষড়যন্ত্র ও গণমানুষের অধিকার কেড়ে নেওয়ায় সব শ্রেণি ও পেশার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেশে একটি সফল বিপ্লব ও ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের কুচক্রীরা, আওয়ামী লীগের প্রেতাত্মারা বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার প্রক্রিয়া শুরু করেছে। আওয়ামী লীগ গত ১৬ বছর এই দেশের মানুষের ওপর চেপে বসে মানুষের কণ্ঠকে চিবিয়ে চিবিয়ে হত্যা করেছে। যারা মায়ের বুক খালি করেছে তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। আবু সাঈদের রক্ত বৃথা যাবে না। আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন না।
দেশব্যাপী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বরিশাল মহানগরের বিভিন্নস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী বরিশাল শহরের লঞ্চঘাটের বান্দ রোড থেকে শুরু করে ফলপট্টি মোড়, চকবাজার, কাঠপট্টি, সদর রোডে গণসংযোগ করে বিবির পুকুরপাড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, সদস্য সচিব খান মোঃ আনোয়ার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক রিয়াজ শিকদার, আনিসুর রহমান,নিয়ামুল হাসান সজিব,আপন চৌধুরী বাবু, বাবুল খান, শাহাদাৎ হোসেন,১০ নং ওয়ার্ড আহ্বায়ক মোঃ মামুন, সদস্য সচিব বেলাল হাওলাদার সহ বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
সব মন্তব্য
No Comments