স্টাফ রিপোটার: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আমাদের দেশ আজ গভীর সংকটের দিকে যাচ্ছে, এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে একত্রিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশের জনগণ আজ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে, জনগনের অধিকারগুলো আজ হরণ করা হয়েছে। আমাদের দেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে আমাদের কাজ করতে হবে।
আজ শুক্রবার ( ১০ মে) বাদ আসর মিরপুর ১ নম্বর ঈদগাহ মাঠ সংলগ্ন মনি কানন মসজিদে সাবেক ছাএনেতা শহীদ কমিশনার ছায়েদুর রহমান নিউটন এর ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় আমিনুল হক এসব কথা বলেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আমিনুল হক বলেন, নিউটন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজ গণতন্ত্র পুনরুদ্ধারে যারা কাজ করছেন, তাদেরকেও নির্যাতিত হতে হচ্ছে।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক, আহবায়ক কমিটির সদস্য ও বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments