রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংর্ঘষে ট্রলার ডুবিতে নিখোঁজ দুইজনের মধ্যে রণজিৎ হালদার রঞ্জনের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিখোঁজের প্রায় ৬৬ ঘন্টা পরে সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সন্ধ্যা নদীর নলশ্রী এলাকায় জেলের জালে জড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখনো নিখোঁজ রয়েছেন লিঙ্কন হালদার (৩৫)। প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর শুক্রবার রাত ১১ টার দিকে বানারীপাড়া ফেরীঘাটে বিদেশগামী ভাই শিশির হালদারকে এগিয়ে দিয়ে মাছ শিকারের ছোট আকারের ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে তার বড় ভাই সুজন হালদার, চাচাতো ভাই রণজিৎ হালদার রঞ্জন ও লিঙ্কন হালদার উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি গ্রামে ফিরছিলেন। সন্ধ্যা নদীর দিদিহার এলাকায় বিপরীত দিক থেকে আসা স্বরূপকাঠিগামী কাঠবাহী খালি ট্রলারের সঙ্গে তাদের ট্রলারের সংর্ঘষ হয়। এতে তাদের ট্রলারটি ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় সুজন হালদার তীরে উঠতে পারলেও দুই চাচাতো ভাই রঞ্জন ও লিঙ্কন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ওই রাতেই ঘটনাস্থলে ছুটে যান। গত দুদিন ধরে অনুসন্ধান চালিয়েও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের কোন খোঁজ পাননি। এছাড়া স্বজনরাও ট্রলার নিয়ে মাইকিংসহ নদীর বিভিন্ন এলাকায় তাদের খোঁজ করেও হদিস পাননি। এদিকে রণজিৎ হালদার রঞ্জনের লাশ উদ্ধারের পরে নদীর তীরে তার স্বজনদের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে ওঠে। দুই পরিবারে চলছে শোকের মাতম। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান,লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments