ডেস্ক রিপোর্ট: ৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা শহীদ ডা. মিলনের ৩২তম মৃত্যুবার্ষিকীতে যথাযোগ্য মর্যাদায় আজ‘ডা. মিলন দিবস’ পালিত হয়েছে।
১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার-বিরোধী গণঅভ্যুত্থানে চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচার-বিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয় এবং ছাত্র-গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতন ঘটে। সেই থেকে প্রতিবছর দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালন করে আসছে।
চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মিলনের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী দল ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে।
আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় দিবসটিতে নানা কর্মসূচি পালন করেছে। সকাল ৮টায় দলের পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের কর্মসূচি পালন করে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার রুহের মাগফিরাত কামনা করেছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষ থেকে আজ ভোর ৬ টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ৮ টায় ঢাকা মেডিকেল কলেজস্থ শহীদ ডা. মিলনের সমাধি ও সকাল ৮টা ৩০মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সংলগ্ন শহীদ ডা. মিলন সৌধে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া বিএমএসহ বিভিন্ন চিকিৎসক সংগঠন আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ডা. মিলনের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
এছাড়াও আজ সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ ও সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত শহীদ ডা. মিলনের স্মৃতিসৌধে সিপিবি, বাসদ, ওয়ার্কার্স পার্টি, ছাত্রলীগ, ছাত্র মৈত্রীসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের সদস্যদের হালনাগাদ ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের সদস্ ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন নিউইয়র্কে গতকাল যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে এক স্মারক সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের স্থা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ...
স্টাফ রিপোর্টার: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্ ...
সব মন্তব্য
No Comments