ইবিতে সাদ্দাম হোসেন হল কর্তৃক সিরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : 07 Oct 2024
ইবিতে সাদ্দাম হোসেন হল কর্তৃক সিরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল কর্তৃক সিরাত কুইজ প্রতিযোগিতা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে রাসূল (স:) এর জীবনী সম্পর্কিত ৫০ টি সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়।


সোমবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল মসজিদে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে আসিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এবং সিরাত কুইজ প্রতিযোগিতা-২০২৪ এর আহবায়ক আল ফায়েদ, সদস্য সচিব সজিব হোসাইন সহ অন্যান্যরা। প্রতিযোগিতাটিতে হলের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।


সভাপতির বক্তব্যে আসিবুর রহমান বলেন, সিরাত পড়বো, সিরাত বুঝবো, সিরাতের আলোকে জীবন করবো। রাসুল (স:) প্রেরণের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা।আজকের এ আয়োজন এর মূল উদ্দেশ্য হলো, সাধারণ শিক্ষার্থীদের মাঝে রাসূল (সাঃ) এর জীবনী সম্পর্কে ধারণা দেওয়া এবং ইসলামের দেখানো পথ নির্দেশিকা অনুযায়ী আমাদের সামগ্রিক জীবন পরিচালনা করা। 


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুল কালাম আজাদ বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা আল্লাহর রাসূল (স:)এর জীবনী সম্পর্কে জানতে পারবে এবং জানার মাধ্যমে বাস্তব জীবনে অনুসরণ ও অনুকরণ করতে পারবে। 


তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা নিজেই রাসুল (স:) কে বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন এবং তার জীবনের মধ্যেই রয়েছে প্রকৃত আদর্শ। সাথে সাথে রাসূল (স:) এর জীবনী জানতে সবাইকে উদ্বুদ্ধ করেন।


সম্পর্কিত খবর

;