স্টাফ রিপোর্টার: নিজেদের জনপ্রিয় ৪০০ সিরিজের স্মার্টফোনে আকর্ষণীয় ‘বিজয়’ অফার চালু করেছে অনার বাংলাদেশ। এই অফারের আওতায় ক্রেতারা ১০ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন।
অনার ৪০০ ৫জি এবং অনার ৪০০ প্রো ৫জি—এই দুই মডেলে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য হবে। বর্তমানে অনার ৪০০ ৫জির বাজারমূল্য ৫৯,৯৯৯ টাকা এবং অনার ৪০০ প্রো ৫জির পাওয়া যাচ্ছে ৭৯,৯৯৯ টাকায়। ক্যাশব্যাক সুবিধার ফলে তুলনামূলক কম খরচে অনারের এ স্মার্টফোনগুলো কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
ক্যাশব্যাক সুবিধা নেওয়ার প্রক্রিয়াটিও বেশ সহজ। ফোন কেনার পরে সংশ্লিষ্ট ঐ হ্যান্ডসেট থেকেই ডিভাইসটির আইএমইআই নম্বর এসএমএস করলে, ফিরতি বার্তায় ক্যাশব্যাক সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া, গ্রাহকদের আরও বাড়তি সুবিধা দিতে, ‘সহজ কিস্তিতে শখের অনার’ নামের একটি সহজ ক্যাশ-ইএমআই সুবিধাও চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সহজ কিস্তিতে পছন্দের অনার স্মার্টফোন কিনতে পারবেন ব্যবহারকারীরা।
অনার ৪০০ সিরিজের ফোনগুলো এখনকার অত্যাধুনিক স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এ সিরিজের দুইটি মডেলেই রয়েছে ৬.৫৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৭৩৬×১২৬৪ রেজুলেশন। ৬০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি ও এআই-ভিত্তিক ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম দেয় দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহারের সুবিধা।
ছবি তুলতে যাঁরা ভালোবাসেন, তাঁদের কথা মাথায় রেখেই অনার ৪০০ সিরিজের ফোনগুলোতে যুক্ত করা হয়েছে শক্তিশালী ক্যামেরা সেটআপ। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তা–সমর্থিত (এআই) মেইন ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা–ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেলফি ক্যামেরা। পাশাপাশি, ডিভাইসগুলোতে ৩০ গুণ টেলিফটো জুম সুবিধা থাকায় বেশ দূরের দৃশ্যের ছবিও তোলা যাবে স্পষ্টভাবে।
ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি, এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে বাড়তি চমক। অনার প্লে১০ ও অনার ম্যাজিক ভি ফাইভ কিনলে মিলবে বিশেষ উপহার। ১০,৯৯৯ টাকা দামের অনার প্লে১০-এর সঙ্গে পাওয়া যাবে অনার নেকব্যান্ড, আর ১,৯৯,৯৯৯ টাকা দামের অনার ম্যাজিক ভি ফাইভের সঙ্গে থাকছে অনার হেডফোন।
অনার-এর সকল পণ্য ও অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা দেশের যেকোন অনুমোদিত অনার আউটলেটগুলোতে যোগাযোগ করতে পারেন।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments