ডেস্ক রিপোর্ট: ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতকার্য পরিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে এনার্জিপ্যাক। সম্প্রতি প্রতিষ্ঠানটির তেজগাঁও কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) কর্মীদের সন্তানদের মধ্যে যারা এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ অর্জন করেছে, তাদের এই অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক এনামুল হক চৌধুরী এবং পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার। এছাড়াও, অনুষ্ঠানে এনার্জিপ্যাকের উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি ২০২৩ এ জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের স্বাগত জানান এনার্জিপ্যাকের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার। তিনি এ সময় কৃতি পরীক্ষার্থীদের সর্বাঙ্গিন সাফল্য ও মঙ্গল কামনা করেন। তিনি আশা করেন, এই সংবর্ধনা শিক্ষার্থীদের মাঝে আরও বেশি করে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরিতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আগামী দিনের জন্য উজ্জীবিত ও প্রস্তুত হবে বলে মনে করেন তিনি।
এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীরা মেধা ও দক্ষতায় বিকশিত হয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। তারা নিজের ও পরিবারের উন্নয়নে কাজ করবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে সফলতার চূড়ান্ত শিখরে অবস্থান করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন এনার্জিপ্যাকের পরিচালক এনামুল হক চৌধুরী ।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments