ডেস্ক রিপোর্ট: রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক ব্রিফকেস বহনকারী সাবেক কেজিবি কর্মকর্তা কর্নেল (অবসরপ্রাপ্ত) ভাদিম জিমিনকে তার নিজ ফ্ল্যাটে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
রাশিয়ার রাজধানী মস্কোর কাছে অবস্থিত ওই ফ্ল্যাটে স্থানীয় সময় সোমবার তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর ও ডেইলি সান বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।
গুরুতর অবস্থায় জিমিনকে স্থানীয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
রাশিয়ার পরমাণু অস্ত্রসম্ভারের নিয়ন্ত্রণ যে ব্রিফকেস রয়েছে, সেটি বহনের দায়িত্বে ছিলেন ফেডারেল সিকিউরিটি সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্নেল জিমিন। ওই ব্রিফকেস সবসময় রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গেই থাকে।
জিমিন সাবেক রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের সময়ও এই ভূমিকা পালন করেছিলেন বলে ডেইলি মিরর জানিয়েছে।
বরিস ইয়েলৎসিনের উত্তরসূরি ভ্লাদিমির পুতিনের অধীনেও একই দায়িত্ব অব্যাহত রেখেন জিমিন। তবে সাবেক কেজিবি গুপ্তচর হিসেবে তার সুনির্দিষ্ট ভূমিকা অস্পষ্ট।
ঘটনার সময় ক্রাসনোগোর্কের ওই ফ্ল্যাটে ৫৩ বছরের জিমিনের স্ত্রী ছিলেন না। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ওই মহিলা এই মুহূর্তে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর সঙ্গে রয়েছেন। ফ্ল্যাটের বাথরুমে ছিলেন জিমিনের ভাই। তিনিই রক্তাক্ত অবস্থায় জিমিনকে পড়ে থাকতে দেখেন। তাঁর মাথায় বুলেটের ক্ষতচিহ্ন ছিল। জিমিনের পাশেই পড়েছিল একটি রাবার বুলেট ছোড়ার পিস্তল।
এমন সময় এই গুলির ঘটনা ঘটল, যখন ঘুস নেওয়ার অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছেন জিমিন। কাস্টমস সার্ভিসে যোগদানের পর এই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তিনি ওই ফৌজদারি মামলায় গৃহবন্দী অবস্থায় ছিলেন। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন জিমিন। তবে কারা তাকে গুলি করল তা জানা যায়নি।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments