উজিরপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় রাহাত সরদার (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের বাসিন্দা। আহত রাহাত সরদার আটিপাড়া পশ্চিম জয়শ্রী এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, উজিরপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা নিহতের মরদেহ উদ্ধার করেন এবং আহত রাহাত সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কে বিক্ষোভ শুরু করেন এবং দেড় ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মহসিন মল্লিক বাবু (১৬) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ মাছের ঘেরের পানি থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর)) দিবাগত রাত ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের মুলাদীতে খোরশেদ হাওলাদার (২৫) নামে এক ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চি ...
সাতক্ষীরা প্রতিনিধি: ‘খেলা হবে ঐক্যের শক্তিতে, গ্রামের মাঠে—খেলাধুলা সুস্থ সমাজের প্রতীক এবং মাদককে না বলি, শরীরচর্চার মাধ্যমে খেলাধুলাকে হ্যাঁ বলি’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ও ...
নেত্রকোণা প্রতিনিধি: জাল কাগজপত্র তৈরি করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে নেত্রকোনার পূর্বধলায় দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টে ...
সব মন্তব্য
No Comments