মহাসিন মিঞা লিটন, উজিরপুর প্রতিনিধি: চতুর্থ ধাপে বরিশালে উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান(পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) এই তিন পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯মে ২০২৪) চতুর্থ ধাপের নির্বাচনে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে-৪ ভাইস চেয়ারম্যান (পুরুষ)-৩ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে-২ প্রার্থীদের মনোয়ন পত্র জমা পেয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজিমুদ্দিন
উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানাগেছে, চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়াামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, একই পরিষদের সাবেক ইউপি ও উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় জাসদের(আম্বীয়া) যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য উজিরপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য।
অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু,উজিরপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উজিরপুর উপজেলা ও পৌর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মোঃ মিজানুর রহমান (সবুজ)।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল, ও আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট মোর্দেশা পারভীন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪টি ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে চতুর্থ ধাপেই রয়েছে উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন। ৯ ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ২ শত ৫৭ জন। ৮৩ টি কেন্দ্রে ৫ শত ৮ টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল ৯ মে শেষ হয়েছে। যাচাই-বাছাই ১২ মে প্রত্যাহার ১৯ মে ,প্রতীক বরাদ্দ দিবেন নির্বাচন কমিশন ২০ মে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিমুদ্দিন জানান, চতুর্থ ধাপের নির্বাচনে উজিরপুর উপজেলায় ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা পেয়েছি। যাচাই বাছাই শেষে যারা টিকবে তারা নির্বাচনে অংশ নিবেন। আমরা আশা করছি প্রার্থীরা সকল প্রকার নির্বাচনী আচারন বিধি মেনে তাদের প্রচারনা চালাবে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments