ডেঙ্গুতে আরও ১৯ জন আক্রান্ত

প্রকাশ : 10 Jan 2025
ডেঙ্গুতে আরও ১৯ জন আক্রান্ত



ডেস্ক  রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই । চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২ জন ও নারী ১ জন।


আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ১৫ জন ও নারী ৪ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৫২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৩১৫ জন ও নারী ২১৩ জন।


 

সম্পর্কিত খবর

;