ডেস্ক রিপোর্ট: কিউবার অন্যতম জনপ্রিয় ও বিলাসবহুল একটি পাঁচ তারকা হোটেলে এক বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৬ মে) ওল্ড হাভানার সারাতোগা নামের একটি হোটেলে এই বিস্ফোরণ হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা।
করোনা পরিস্থিতির পর আগামী চার দিনের মধ্যে হোটেলটি আবারও সবার জন্য খুলে দেওয়ার কথা ছিল। তবে শুক্রবারের বিস্ফোরণের ফলে তা হয়তো সম্ভব হবে না। ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে হোটেলটির বাইরের দেয়ালের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়াজিরা দে লা কারিদাদ নামে স্থানীয় এক বাসিন্দা সিবিএস নিউজকে জানান, বিস্ফোরণের পর তিনি প্রথমে ভেবেছিলেন ভূমিকম্প আঘাত হেনেছে। এ ছাড়াও বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়া ও ধুলো উড়তে দেখার কথা জানান প্রত্যক্ষদর্শীরা।
উদ্ধার কাজে নিয়োজিতরা জানান, হোটেলের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করতে অভিযান চলছে। এ ঘটনায় আহতদের কাছের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রেসিডেন্ট মিগুয়েল বলেছেন, এটি কোনো বোমা হামলা না। এটি দুর্ঘটনা।’
বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন অঞ্চল হাভানায় ঘুরতে গিয়ে ম্যাডোনা, বিয়ন্সে ও মিক জ্যাগারের মতো তারকারাও থেকেছেন ১৯ শতকের ঐতিহাসিক এই সারাতোগা হোটেলে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ‘যুদ্ধ শেষে মহা সমঝোতায়’ পৌঁছেছে এবং চুক্তিটি চূড়ান্ত দলিলের পর্যায়ে আছে। ট্রাম্প জানান, সমঝোত ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এ ...
স্টাফ রিপোর্টার: রাতের মধ্যেই ইরানে ‘ভয়াবহ হামলা’ চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন তি ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়ে ...
সব মন্তব্য
No Comments