স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন-এর সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২ মার্চ। জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ মার্চ। আপিল দায়ের ও নিষ্পত্তির সময় রাখা হয়েছে ৬ থেকে ১১ মার্চ পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ।
বগুড়া-৬ আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা তৈরি হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭—দুই আসনেই বিজয়ী হওয়ার পর। পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্বের সিদ্ধান্ত জানালে নিয়ম অনুযায়ী বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। সংশ্লিষ্ট আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। নির্বাচন আইন অনুযায়ী এমন পরিস্থিতিতে নতুন করে তফসিল ঘোষণা করে ভোটের আয়োজন করা হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, দুই আসনেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নির্বাচন আয়োজনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও কমিশন সূত্রে জানা গেছে।
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
স্টাফ রিপাের্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩১০ মহিলা আসন-১২৩ সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও জোটের মনোনীত একমাত্র প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্র ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার ...
সব মন্তব্য
No Comments