কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ‘গুরু পূজা’। শুক্রবার দিনব্যাপী কুয়াকাটা সংলগ্ন নয়াপাড়া মন্দির প্রাঙ্গণে এ পূজা আয়োজন করা হয়। এতে পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন বিভিন্ন পাড়ার দুই শতাধিক রাখাইনরা অংশগ্রহণ করেন।
রাখাইনরা জানান, ধর্মীয় নিয়ম-নীতি অনুযায়ী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘গুরু পূজা’ পালন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আগত রাখাইনদের মাঝে খাবার ও বিভিন্ন প্রকারের পিঠা বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরের পর নয়াপাড়া মন্দিরের পুরোহিত উপ্রগা চন্দ্র মথেরোকে উপস্থিত সকলে সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রার্থনা পরিচালনা করেছেন মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার পুরোহিত উত্তম ভিক্ষু।
উত্তম ভিক্ষু বলেন, নয়াপাড়া মন্দিরের পুরোহিত উপ্রগা চন্দ্র মথেরো পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পুরোহিত। তার সম্মানার্থে প্রতিবছরে অনুষ্ঠান আয়োজন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আগত রাখাইনদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ প্রার্থনার করা হয়।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments