ডেস্ক রিপোর্ট: গাজা সহ প্যালেস্টাইনের বিভিন্ন স্থানে ইসরাইলী হামলায় আক্রান্ত প্যালেস্টাইনী নাগরিকদের জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঔষধ সামগ্রী ও শিশু খাদ্যসহ উপহার সামগ্রী প্রেরণের জন্য আজ সকাল সাড়ে ১১টায় বারিধারাস্থ প্যালেস্টাইন দূতাবাসে মান্যবর রাষ্ট্রদূত জনাব ইউসুফ এস ওয়াই রামাদানের নিকট হস্তান্তর করেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি উপহার সামগ্রী মান্যবর রাষ্ট্রদূতের কাছে তুলে দেন।
মান্যবর জনাব রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, প্যালেস্টাইনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালবাসা ও আকুণ্ঠ সমর্থন দেখে আমি অবিভুত। প্যালেস্টাইনের বিজয় অবশ্যম্ভাবী।
চট্টগ্রাম অফিস: পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায় ও জাতিসত্তার অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে বিশেষ কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের আহ্বানে এই কনভেনশনের আয়ো ...
স্টাফ রিপোর্টার: ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ১৩ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ...
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় তার বাসায় এই হামলা হয়।জানা গেছে, সোমবার সকাল ১০টা ৪০ ...
সব মন্তব্য
No Comments