ডেস্ক রিপাের্ট: মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে শ্রমিক-কৃষক ও দেশপ্রেমিক জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। ১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা আট ঘণ্টা কাজ, ন্যায্য মজুরির দাকিতে আন্দোলনে নামেন। আন্দোলন দমাতে পুলিশের গুলিতে ১০-১২ জন শ্রমিক শহীদ হন। পরবর্তীতে ১৮৮৯ সালে এক আন্তর্জাতিক সম্মেলনে পহেলা মে দিনটিকে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের অধিকার আজও প্রতিষ্ঠা হয়নি। প্রতিদিন শ্রমিকরা বঞ্চিত-শোষিত হচ্ছে। ন্যায্য মজুরির আন্দোলন দমন করতে পুলিশ শ্রমিকদের গুলি করে হত্যা করে। মিথ্যা মামলায় জেল-জুলুম-নির্যাতনের শিকারে জর্জরিত করা হচ্ছে অসংখ্য শ্রমিককে। বিবৃতিতে নেতৃবৃন্দ এমতাবস্থায় ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের জন্য সকল শ্রমিক সংগঠন ও গ্রাম-শহরের শ্রমজীবী-মেহনতী মানুষের প্রতি উদাত্ত আহবান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ জাতীয় নূন্যতম মজুরি ঘোষণা ও সর্বত্র ন্যায্য মজুরি নিশ্চিত, সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, হত্যা-নির্যাতন-ছাঁটাই বন্ধ, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments