রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুল ইসলামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় বানারীপাড়া থানায় ওসির কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় মাদক,সন্ত্রাস,ইভটিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে নিজের অবস্থান জিরো টলারেন্সে জানিয়ে,বানারীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মো. মাইনুল ইসলাম ইতিহাস-ঐতিহ্য ও জ্ঞানী-গুণীর চারণ ভূমি বানারীপাড়ায় আইন শৃঙ্খলা সমুন্নত রেখে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে সাংবাদিক,জনপ্রতিনিধি ও রাজনীতিকসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মমিন উদ্দিন । বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার ও এস মিজানুল ইসলাম,কার্য্যনির্বাহি সদস্য মো. সাইদুল ইসলাম,সহ-সভাপতি কাওসার হোসেন ও সহকারি অধ্যাপক মামুন আহমেদ,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক সজল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্য্য নির্বাহী সদস্য এসএম গোলাম মাহমুদ রিপন,সহ-সভাপতি জাহিন খালাসি, রেজাউল ইসলাম বেল্লাল, স্বপন মাঝি ও নজরুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাওন,সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক ও মো. শাহাদাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ সরদার,কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম,সদস্য মো. নাঈম মোঘল, রুবেল বেপারী, আব্দুল আউয়াল,এসএম পলাশ ও সাব্বির হোসেন প্রমুখ । সাংবাদিকরাও এসময় সন্ত্রাস ও মাদকমুক্ত আলোকিত বানারীপাড়া বিনির্মাণে ওসির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments