স্টাফ রিপোটার: জোটের শরীক দল লেবার পার্টি জোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন ।
রবিবার (১৯ মার্চ) সন্ধ্যায় পুরানা পল্টনের বাংলাদেশ এলডিপি কার্যালয়ে ১২ দলীয় জোটের বৈঠকে এ সন্তোষ জানানো হয়।
সভায় ১২ দলীয় জোটের ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা।
বৈঠকে জোটের শীর্ষনেতারা বলেন, লেবার পার্টির বিরুদ্ধে জাতীয়তাবাদীর শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র, জোটের সংহতি পরিপন্থী আলাদা কর্মসূচি পালন , জোটের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে অশোভন ও উদ্ধতপূর্ণ আচরণ, জোটের শৃঙ্খলা ভঙ্গ ও জোটের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার কারণে জোটের শরীকদের মধ্যে চরম ক্ষোভ ও অস্বস্তি বিরাজ করছিল। এমতাবস্থায় লেবার পার্টি নিজ থেকে জোট থেকে বিদায় হওয়াতে জোট নেতৃবৃন্দ আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments