স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার দোসর জিএম কাদের, মুজিবুল হক, আনিসুল ইসলাম মাহমুদ গংদসহ ১৪ দলীয় জোটের সকল সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)।
বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে মিছিলপূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনা যাদের পরামর্শে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গুম-খুন লুটতন্ত্রের পথ বেছে নিয়েছে তাদের বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না।
বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে জনগণের দাবির বিরুদ্ধে জাতীয় পার্টি, ১৪ দলীয় জোটসহ আওয়ামী লীগ সরকারের শরিক দলের শীর্ষ নেতারা মিটিং করে ছাত্রজনতাকে হত্যার পরামর্শ দেয়। শুধু তাই নয় সরকারের অপকর্মের বিরুদ্ধে আন্দোলনরত জনতাকে আওয়ামী সন্ত্রাসীরা মানুষ পুড়িয়ে বিএনপি’র ঘাড়ে তার দোষ চাপিয়ে সন্ত্রাসী দল আখ্যায়িত করে নিষিদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার কুপরামর্শ দেয়।
বক্তারা আরো বলেন, জাতীয় পার্টি ব্যক্তিস্বার্থ কেন্দ্রিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তাদের স্বার্থের জন্য একটি অবৈধ সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা এবং মন্ত্রীত্ব গ্রহণ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্ন আনিসুল ইসলাম মাহমুদ গংগারা। ১৪দলীয় জোটসহ সকল সহযোগীদের লুটপাটের মহা উৎসবের বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রামে অর্জিত আজকের এই স্বাধীন বৈষম্যহীন নতুন বাংলাদেশে শেখ হাসিনার গণহত্যার সহযোগী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মুজিবুল হক চুন্নু আনিসুল ইসলাম মাহমুদসহ গণহত্যায় সহযোগী সকলকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি প্রদান এর উদাত্ত আহ্বান জানান তারা। দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন যারা তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবী জানান বক্তারা।
এসময় বক্তব্য রাখেন পিএনপির সভাপতি ফিরোজ মোহাম্মদ লিটন, সাংগঠনিক সম্পাদক এম.এ আরিফ, সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক হাজী মো. নুরুন্নবী, সহ প্রচার সম্পাদক মো. দুলাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় নেতা দুলাল হোসেন, মিম মোহাম্মদ বিশাল প্রমুখ।
সমাবেশ শেষে জিএম কাদের গংদের বিচারের দাবিতে একটি মশাল মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হককে ঘিরে জাতীয় সংসদে বিতর্কের সৃষ্টি হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আ ...
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর ও বিজয়নগর আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক ত্রাণ ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন। ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি ঘিরে জাতীয় সংসদে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের উত্থাপিত এ দাবিকে কেন্দ্র কর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুনতাকিম। নির্বাচনী হলফন ...
সব মন্তব্য
No Comments