পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো : রাজশাহীতে ময়লার স্তূপে পাওয়া পরিত্যক্ত ককটেল নিয়ে খেলা করার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে নগরীর টিকাপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ(৭) ও একই এলাকার মো. শাহিনের ছেলে সাবা (৮)।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়া জানান,দুপুরে ময়লার স্তূপে ওই দুই শিশু খেলা করছিল। এসময় তারা পরিত্যক্ত ১০-১২টি ককটেল পায়। এগুলোকে তারা বল ভেবে খেলা শুরু করলে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তারা আহত হয়।
খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনী এসে শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে থেকে ৮-১০টি তাজা ককটেল উদ্ধার করেন।
রামেক হাসপাতালের চিকিৎসক শংকর কুমার বিশ্বাস বলেন, আহত দুই শিশুর শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে। এটি কোনো বিস্ফোরণের ক্ষত। তবে সেটি কীসের বিস্ফোরণ তা নিশ্চিত হওয়া যায়নি।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments