ডেস্ক রিপোর্ট: প্রায় অর্ধশত পেশাদার সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪) এক বিবৃতিতে সংগঠনের পক্ষে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ উদ্বেগ ও নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট এর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিন দফায় প্রায় অর্ধশত সাংবাদিকের সদস্য পদ স্থগিত করেছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
তারা বলেন, ৫ আগস্টের পরপরই প্রথম দফায় জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকের সদস্যপদ, দ্বিতীয় দফায় ১৮ নভেম্বর, ২০২৪-এ ৩৭ জন সিনিয়র সাংবাদিক এবং সবশেষ ২৮ ডিসেম্বর, ২০২৪-এ আরো পাঁচজন সিনিয়র সাংবাদিকের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তারা প্রত্যেকেই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্য।
ডিইউজের নির্বাহী পরিষদের পক্ষে নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেস ক্লাব একটি মুক্তবুদ্ধি চর্চার প্রতিষ্ঠান হওয়া সত্বেও কোনো সঙ্গত কারণ ছাড়াই একতরফাভাবে সদস্যপদ স্থগিত করায় প্রতিষ্ঠানটি বিতর্কিত ও রাজনীতিকরণের একটি বড় নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলো। যা ভবিষ্যতে শুভ কোন ফল বয়ে আনবে না। এই ধরনের সিদ্ধান্ত ইতিহাসের কাঠগড়ায় জাতীয় প্রেস ক্লাবকে একদিন দাঁড় করাবে।
নেতৃবৃন্দ অবিলম্বে সদস্যপদ স্থগিতের আদেশ প্রত্যাহার করে জাতীয় প্রেস ক্লাবকে দলীয় প্রভাবমুক্ত রাখার জন্য অনুরোধ জানান।
স্টাফ রিপোর্টার: অতীতের টানাপোড়েন ছাড়িয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন বাস্তবতার ভিত্তিতে পুনর্গঠন করতে চায় ভারত। নয়াদিল্লির দৃষ্টিতে, পারস্পরিক মর্যাদা, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতাই হ ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, বিজেপি, জয়ী হলেও বাংলাদেশে পুশইনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এরপরও সী ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর একটি প্রতিনিধি দল।সাক্ষাৎকালে প্রতিনিধি দল ...
ডেস্ক রিপোর্ট: আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্ ...
সব মন্তব্য
No Comments