স্টাফ রিপোর্টার: ঈদযাত্রার অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ ৩ মার্চ সকাল ৮টা থেকে ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়। ঈদ যাত্রার টিকেট বিক্রি চলবে ৯ মার্চ পর্যন্ত। এবং ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত। এবারও শতভাগ টিকিট বিক্রয় হবে অনলাইনে।
গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ঢাকায় রেলভবনের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ট্রেনযাত্রার এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে স্পেশাল ট্রেনসমূহ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী বিভিন্ন রুটে পরিচালনা করা হবে:
ক্র: নং রুট ট্রেন নং ছাড়বে পৌছাবে
১
চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম ছাড়বে ১৫:৩০ চাঁদপুর পৌছাবে ২০:২০
চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর ছাড়বে ০৪:০০ চট্টগ্রাম পৌছাবে ০৮:৫০
২
ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা তিস্তা স্পেশাল-৩ ঢাকা ছাড়বে ০৯:৩০দেওয়ানগঞ্জ পৌছাবে ১৫:৩০
তিস্তা স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ ছাড়বে ১৬:৩০ ঢাকা পৌছাবে ২২:১৫
৩
ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ভৈরববাজার ছাড়বে ০৬:০০ কিশোরগঞ্জ পৌছাবে ০৮:০০
শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ কিশোরগঞ্জ ছাড়বে ১২:০০ ভৈরববাজার পৌছাবে ১৪:০০
৪
ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ময়মনসিংহ ছাড়বে ০৫:৪৫ কিশোরগঞ্জ পৌছাবে ০৮:৩০
শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ কিশোরগঞ্জ ছাড়বে ১২:০০ ময়মনসিংহ পৌছাবে ১৫:০০
৫
জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর ছাড়বে ১৯:০০ পার্বতীপুর পৌছাবে ০২:৩০
পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর ছাড়বে ০৮:১৫ জয়দেবপুর পৌছাবে ১৪:২০
ঈদের পর পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ছাড়বে ০৮:১৫ ঘটিকায়, পার্বতীপুর পৌছাবে ১৪:৫০ ঘটিকায়।
স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ছাড়বে ২২:২০ ঘটিকায়, জয়দেবপুর পৌছাবে ০৫:৪৫ ঘটিকায়।
০৩ মার্চ ২০২৬ তারিখ হতে নিম্নোক্ত সূচি অনুযায়ী আন্তঃনগর ট্রেনের ঈদ অগ্রিম টিকেট বিক্রয় করা হবে। যাত্রী সাধারণের টিকেট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট সকাল ০৮:০০ ঘটিকা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ১৪:০০ ঘটিকা হতে ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈদ অগ্রীম টিকেট বিক্রয় সূচি
ক্রমিক নং টিকিট ইস্যুর তারিখ যে তারিখের অগ্রীম টিকিট ইস্যু করা হবে
১. ০৩/০৩/২০২৬ ১৩/০৩/২০২৬
২. ০৪/০৩/২০২৬ ১৪/০৩/২০২৬
৩. ০৫/০৩/২০২৬ ১৫/০৩/২০২৬
৪. ০৬/০৩/২০২৬ ১৬/০৩/২০২৬
৫. ০৭/০৩/২০২৬ ১৭/০৩/২০২৬
৬. ০৮/০৩/২০২৬ ১৮/০৩/২০২৬
৭. ০৯/০৩/২০২৬ ১৯/০৩/২০২৬
ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চ ২০২৬ তারিখের টিকিট বিক্রয় করা হবে। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার শতভাগ টিকেট অনলাইনের মাধ্যমে বিক্রয় করতে হবে। একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার সর্বাধিক চারটি করে টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণী ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার হতে বিক্রয় করা হবে।
ঈদের ফেরত যাত্রার টিকিট উল্লিখিত তারিখ ছক অনুযায়ী যথারীতি সকাল ০৮:০০ ঘটিকা হতে ইস্যু করা হবে:
ঈদ ফেরত টিকেট বিক্রয় সূচি
ক্রমিক নং টিকিট ইস্যুর তারিখ যে তারিখের অগ্রীম টিকিট ইস্যু করা হবে
১. ১৩/০৩/২০২৬ ২৩/০৩/২০২৬
২. ১৪/০৩/২০২৬ ২৪/০৩/২০২৬
৩. ১৫/০৩/২০২৬ ২৫/০৩/২০২৬
৪. ১৬/০৩/২০২৬ ২৬/০৩/২০২৬
৫. ১৭/০৩/২০২৬ ২৭/০৩/২০২৬
৬. ১৮/০৩/২০২৬ ২৮/০৩/২০২৬
৭. ১৯/০৩/২০২৬ ২৯/০৩/২০২৬
১৬ মার্চ ২০২৬ তারিখ থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর রাখা হবে।
নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রী সেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে।
সময়ানুবর্তিতা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকগণের তদারকির মাধ্যমে ট্রেন পরিচালনা করা হবে।
দুর্ঘটনা প্রতিরোধকল্পে ও ট্রেন সিডিউল অক্ষুন্ন রাখার স্বার্থে রেলপথ পেট্রোলিং এর ব্যবস্থা করা হবে। রেল ব্রীজসমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিগন্যালিং ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিনের নিবিড় পরিচর্যা ও পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনাস্থলে প্রেরণের লক্ষ্যে রিলিফ ট্রেনসমূহ সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। ঈদ-উল-ফিতরের দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। পবিত্র ঈদ-উল-ফিতর পূর্বে ১৯ মার্চ ২০২৬ তারিখ রাত ০০:০১ ঘটিকার পর হতে ঈদের দিন ১৮:০০ ঘটিকা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানী তেলবাহী ট্রেন ব্যতীত অন্যান্য সকল গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।
ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাব এর সহযোগিতায় টিকেটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে।
চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধকল্পে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এছাড়া i¨ve, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগীতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।
টিকিটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুবিধার্থে ঈদের পূর্বে ১৬ মার্চ ২০২৬ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত জয়দেবপুর স্টেশন হতে ঢাকামূখী এবং ঢাকা স্টেশন হতে জয়দেবপুরমূখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একইভাবে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকা স্টেশন অভিমূখী এবং ঢাকা স্টেশন হতে বিমানবন্দর স্টেশন অভিমূখী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। আন্তঃনগর ট্রেনে চাহিদা ও প্রাপ্যতা অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
১৬ মার্চ ২০২৬ হতে ঈদের পূর্বদিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।
পবিত্র ঈদ উপলক্ষ্যে ঈদের ১০ (দশ) দিন পূর্বে এবং ঈদের পরে ১০ (দশ) দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না। সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফরম থেকে পরিচালনা করা হবে।
টিকিট বিক্রয়ের জন্য Facebook হতে কোনো লিংক পাওয়া গেলে GRP এবং RNB সহ আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রেরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের ঝড়-বৃষ্টি নতুন করে জনজীবনে ভোগান্তি তৈরি করেছে। তবে এই দুর্যোগ হঠাৎ করে আসেনি—আগেই সতর্কবার্তা দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
...
স্টাফ রিপোর্টার: সাব-রেজিস্ট্রার বদলিকে কেন্দ্র করে শতকোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) মাসুমের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন করা হয়েছে দুর্নী ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, “বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ সহজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়ে সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ (৮ এপ্রিল) রাত ৮ট ...
সব মন্তব্য
No Comments